শবে কদরে আল আকসায় নামাজে উপস্থিত আড়াই লক্ষাধিক ফিলিস্তিনি
পবিত্র শবে কদরের রাতে ফিলিস্তিনের আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন আড়াই লাখের বেশি মুসল্লী। মহিমান্বিত এই রজনীতে নিজেদের চোখের জল ফেলেছেন লাখো মুসল্লী। অন্যদিকে, একই দিন পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক। তবে বিপুল সংখ্যক মুসল্লির জমায়েতকে ঘিরে সতর্ক ছিল ইসরাইল। ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয় আল আকসা মসজিদ প্রাঙ্গনে। মোতায়েন করা হয় কয়েক হাজার ইসরাইলি পুলিশ।
০৪:৪০ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার